img

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজশাহী-২-এর মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান মিনু রাজশাহীর সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী শাখার সভাপতি নির্বাচিত হন।

মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী-২ (সিটি করপোরেশন) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। সে হিসেবে তার সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনুর ভোটের ব্যবধান ২৮ হাজার ১৭৬টি।

এই বিভাগের আরও খবর